২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সহপাঠির হাতে কলেজছাত্রী খুন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিসারিজ কলেজের ছাত্রী মমতাজ বেগম মিমকে (২৩) হত্যা করেছে তার সহপাঠি মাহমুদুল হাসান। শনিবার ভোরে কলেজের মহিলা হোস্টেলে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

জামালপুর, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিসারিজ কলেজের ছাত্রী মমতাজ বেগম মিমকে (২৩) হত্যা করেছে তার সহপাঠি মাহমুদুল হাসান। শনিবার ভোরে কলেজের মহিলা হোস্টেলে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে। মিম কলেজের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নানের মেয়ে। মাহমুদুল হাসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাকীর ছেলে। তার বাড়ি ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায়। মাহমুদুলের দেওয়ার তথ্যে বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে মাহমুদুল মহিলা হোস্টেলে ঢুকে মিমর কক্ষে খাটের নিচে লুকিয়ে ছিলেন। ভোররাতে কক্ষের ভেতর মিমকে ছুরিকাঘাত করেন তিনি। মিম দৌড়ে বারান্দায় গেলে সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এক পর্যাযে মিম জ্ঞান হারিয়ে ফেললে মাহমুদুল তার হোস্টেলে চলে যায়। মিমিকে জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি বলেন, "সকালে মাহমুদুলকে ছাত্র হোস্টেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে সে হত্যার বিষয়টি স্বীকার করেছে।" এ ঘটনায় মহিলা হোস্টেল সুপার ফরহাদ আলী বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা করেছেন বলেও জানান তিনি। কলেজের ছাত্রী হোস্টেলের সহকারী সুপার অনুপম ইজাজ জানান, মমতাজ বেগম মিম ও মাহমুদুল হাসান ছিল ঘনিষ্ট বন্ধু। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ হত্যাকাণ্ড ঘটায় মাহমুদুল। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলেজের ছাত্র-ছাত্রীরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৯ ঘ.