২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ প্রচেষ্টা মামলায় একজনের পাঁচ বছর কারাদণ্ড

ধর্ষণ প্রচেষ্টা মামলায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার টানু (৪২) নামের একজনের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ প্রচেষ্টা মামলায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার টানু (৪২) নামের একজনের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে তাকে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অনুপ কুমার গোম্বামী বুধবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত টানু জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৬ জানুয়ারি রাতে টানু জামবাড়িয়া গ্রামের একটি বাড়িতে ঢুকে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। পরদিন ওই গৃহবধু ভোলাহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে টানুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০২ ঘ.