২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষে দুজন নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

হবিগঞ্জ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকায় মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- নুরজ্জামান (২৯) ও লস্কর মিয়া। আহতরা হলেন- আব্দুল লতিফ, হেলাল মিয়া ও আতাউর রহমান। তাদের প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কারের যাত্রী। এদের বাড়ি গাজীপুরের জয়দেবপুরে। দুপুর পৌণে ২টায় দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে কয়েকশ' যানবাহন আটকা পড়ে। পরে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সাত্তার শেখ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ৩টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। ওসি বাছেত জানান, মিরপুর এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহণ একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৩১০১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-খ-১১-৩৩৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দু' যাত্রী নিহত এবং অপর তিনজন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.