২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ক্লিনিকে প্রসুতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে তালা

চিকিৎসকের অবহেলায় সাভারের 'নিউ মোহনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার' নামের একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে এক প্রসূতির মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

সাভার, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিকিৎসকের অবহেলায় সাভারের 'নিউ মোহনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার' নামের একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে এক প্রসূতির মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত কামরুন নাহার লতা (২৫) ধামরাই উপজেলার বিলবাউটিয়া এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। আব্দুল মান্নান স্থানীয় স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। এ ঘটনায় উত্তেজিত লোকজন হাসপাতালে ভাঙচূর করেছে। প্রশাসন হাসপাতালের রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতাল মালিক ডা. মোহাম্মদ আবু তাহের মিয়া ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঢাকায় আছি। রাতে এসে আপনার সঙ্গে কথা বলব।" সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউদ্দিন সরকার বলেন, "এর আগেও এ হাসপাতালের বিরুদ্ধে আমরা একাধিক অভিযোগ পেয়েছি। স