২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস বিরোধী টাস্কফোর্স নিয়ে আলোচনা হয়েছে: দীপু মনি

বাংলাদেশের প্রস্তাবিত সন্ত্রাস বিরোধী টাস্কফোর্স নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 09:30 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রস্তাবিত সন্ত্রাস বিরোধী টাস্কফোর্স নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিন ঘন্টাব্যাপী বৈঠক শেষে শেরাটন হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দীপু মনি বলেন, "কোন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিষয়ে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করা হবে না বলেও ভারতকে নিশ্চিত করা হয়েছে।" সংবাদ সম্মেলনে প্রণব মুখার্জী বলেন, "বাংলাদেশের প্রস্তাবিত একটি চুক্তি স্বাক্ষর এবং বিদ্যমান একটি চুক্তি নবায়ন করা হয়েছে।" সকাল সাড়ে ১০টায় প্রণব মুখার্জী ঢাকায় পৌঁছান। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এবং ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে নামার পর প্রথমেই তিনি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ঢাকায় প্রায় ১১ ঘণ্টা সফর শেষে রাত নয়টার দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা করবেন তিনি। গত ৬ জানুয়ারি শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর ভারতের সর্বোচ্চ পর্যায়ের এটিই প্রথম বাংলাদেশ সফর। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব এশিয় বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ বাউচার দুই দিন সফর করে রোববার রাতে ঢাকা ছেড়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/আরএএইচ/এজে/এফএফ/এজে/জিএনএন/১৫২৮ ঘ.