২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভষ্মীভূত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। রোববার রাত ৮টায় উপজেলার ঘনিয়ারপাড় চৌরাস্তা এলাকার রহমান মিজি মার্কেটে এ অগ্নিকাণ্ড হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 06:46 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

চাঁদপুর, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। রোববার রাত ৮টায় উপজেলার ঘনিয়ারপাড় চৌরাস্তা এলাকার রহমান মিজি মার্কেটে এ অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। আগুনে নান্নু মিয়ার কাপড়ের দোকান, ডা. আব্দুল করিমের ফার্মেসি এবং একটি লন্ড্রি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ী নান্নু মিয়া ও আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টায় তার কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশের ব্যবসায়ীরা এসে দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মতলব উত্তর থানার সহকারী উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০৪৪ ঘ.