২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় ছাত্রের মৃত্যুতে সড়ক অবরোধ, সংঘর্ষ

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে শনিবার সকালে ট্রাক চাপায় হাবিবুর রহমান (১৫) নামে একজন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে নন্দপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 11:47 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

লক্ষ্মীপুর, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে শনিবার সকালে ট্রাক চাপায় হাবিবুর রহমান (১৫) নামে একজন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে নন্দপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-রায়পুর মহাসড়ক অবরোধ করে রাখে। উত্তেজিত জনতা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ির কাচ ভাঙচুর করে। অবরোধ সরাতে গেলে জনতার সঙ্গে সংঘর্ষে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল্লাহসহ তিন পুলিশ আহত হন। এরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওসি মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে দালাল বাজারে একটি খালি ট্রাক (লক্ষ্মীপুর ঢ-১১-০০৪৪) হাবিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।" তিনি বলেন, "এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সকাল ১১ টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ঢাকা-রায়পুর মহাসড়ক অবরোধ করে রাখে। জনতাকে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।" ওসি জানান, সকাল ১১ টার পর জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। ট্রাকটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.