২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় বরিশালে পাঁচজনের যাবজ্জীবন

একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

বরিশাল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। এ ছাড়া তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে। বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল আলম রোববার এ রায় দেন। দণ্ডিতরা হলেন- আব্দুর রাজ্জাক, রাসেল, পলাশ, সোহেল ও শহীদ মৃধা। এর মধ্যে সোহেল ও শহীদ মৃধা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২০ জুলাই পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের কাইউম (১৪) নিঁখোজ হয়। ২২ জুলাই গ্রামের শ্রীমন্ত নদীতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় কাইউমের মা খাদিজা বেগম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.