২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল-ডাল-আটার দাম বাড়ছেই

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে। বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ডালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে। বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ডালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা হবে। শুক্রবার রাজধানীর নিউ সুপার মার্কেটের পাইকারি ও খুচরা চাল বিক্রেতা দিনাজপুর রাইস এজেন্সির মালিক হারুণ-অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এক সপ্তাহে সব ধরনের চালের মূল্য কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের মসুর ডাল কেজি প্রতি ৯৫ থেকে ১৪০ টাকা, মোটা চাল ২৫ থেকে ২৮ টাকা এবং এক কেজির আটার প্যাকেট ২৬ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)'র ওয়েবসাইটে সর্বশেষ গত ১৮ ডিসেম্বরের রাজধানীর খুচরা বাজারের বিভিন্ন পণ্যের দাম দেওয়া রয়েছে। সেখানে প্রতি কেজি মসুর ডালের দাম দেখানো হয়েছে ৮৫ থেকে ১৩৮ টাকা (একমাসে বৃদ্ধির হার ৯ দশমিক ৮৫ শতাংশ), মোটা চাল ২৪ থেকে ২৫ টাকা (একমাসে বৃদ্ধির হার ৬ দশমিক ৫২ শতাংশ) এবং প্যাকেট আটা ২৩ থেকে ২৫ টাকা (একমাসে বৃদ্ধির হার ১১ দশমিক ৬৩ শতাংশ)। হাতিরপুল কাঁচাবাজারের মুদি দোকানি সমীর কুমার জানান, তিনি চিকন মসুর ডাল ১৪০ টাকা কেজি এবং মোটা ডাল ১২০ টাকা কেজিতে বিক্রি করছেন। আবার মোহাম্মদপুর টাউন হলের খুচরা দোকানি নুরুল ইসলাম অন্য দুই ধরনের মসুর ডাল প্রতি কেজি ৯৫ টাকা ও ১১৫ টাকায় বিক্রি করছেন। হাতিরপুলের চাল বিক্রেতা সিদ্দিকুর রহমান জানান, তিনি মোটা চাল কেজি প্রতি ২৬-৩০ টাকা এবং মিনিকেট চাল ৩৪-৩৮ টাকা পর্যন্ত বিক্রি করছেন। গত কয়েকদিনে প্রতি লিটার প্যাকেট সয়াবিন তেলের মূল্য ৫ টাকা এবং প্রতি কেজি প্যাকেট আটা ৫ টাকা পর্যন্ত বেড়েছে বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশাপাশি গুঁড়ো দুধের দাম বেড়েছে বলেও জানান তারা। তবে আলু, ডিম ও শীতকালীন শাকসবজির দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ঈদের আগে প্রতি কেজি আলু ২৮-৩২ টাকায় বিক্রি হলেও এখন তা ২৪-২৫ টাকায় বিক্রি হেেচ্ছ। এছাড়া ফার্মের মুরগির ডিমের হালি তখন ২৬-২৮ টাকা হলেও বর্তমানে তা ২২-২৩ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০টাকা পর্যন্ত কমেছে। আর ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, গাজর, টমেটোসহ শীতকালীন শাকসবজির দামও কমেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চালের দামটা খাদ্য মন্ত্রণালয়ের ব্যাপার। এ বিষয়ে আমরা বলতে পারবো না। তবে ডালের দাম কেন বাড়লো, তা আমরা তদন্ত করে দেখছি।" তিনি বলেন, "দাম কেন বাড়ছে তা তদন্ত করে দেখা হচ্ছে। যে ডাল আনতে ১০৩ টাকা খরচ হয় পাইকারি ব্যবসায়ীরা সেটা বিক্রি করছে ১১৪ টাকায়। এরপর খুচরা ব্যবসায়ীরা আরো লাভ করছে।" অতিরিক্ত সচিব জানান, গত আগস্ট মাস থেকে নেপাল ডাল রপ্তানি বন্ধ রেখেছে। স