চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ স্থগিত করা হয় বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতারা জানান।
বুধবার বিকালে ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের উপস্থিতিতে উপাচার্যের বাসভবনের সামনে এক সমাবেশ থেকে অবরোধ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
ক্যাম্পাস ছাত্রলীগের আহবায়ক কমল কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ এই উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের আশ্বাস দিয়েছেন। এ কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে আমরা অবরোধ সাময়িক প্রত্যাহার করেছি।"
তবে উপাচার্যের পদত্যাগের আন্দোলন চলবে বলে জানান ছাত্রলীগ আহ্বায়ক।
ছাত্রলীগের সমাবেশে বক্তারা উপাচার্যকে বিএনপি-জোট সরকারের সহযোগী দাবি করে তার অপসারণ দাবি করে।
সমাবেশের পরপরই উপাচার্যের বাসভবনের সামনে থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা সরে গেলেও কিছু শিক্ষার্থী এখনো ছাত্রাবাসে রয়েছে। স
bdnews24