ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও লেভেল ক্রসিংয়ে বুধবার বিকালে একটি রেল ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় গাড়ি চলাচল ব্যাহত হয়।
চলাচলের জন্য উপযোগী করতে ওই ইঞ্জিনটি চালানো হচ্ছিলো বলে রেল কর্মকর্তারা জানান।
রেলওয়ে থানার ওসি আলী হোসেন বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে কমলাপুর থেকে ট্রেনের একটি ইঞ্জিন সান্টিং (বগির সঙ্গে সংযোগ করে চলাচলের উপযোগী করা) সময় খিলগাঁও ক্রসিংয়ে ইঞ্জিনের একটি অংশ লাইনচ্যুত হয়।
আরেকটি ইঞ্জিন এসে বিকাল ৫টার সময় লাইনচ্যুত ইঞ্জিনটি টেনে তোলে বলে রেলওয়ে থানার উপপরিদর্শক জামাল উদ্দিন জানান।
ইঞ্জিন লাইনচ্যুতির কারণে কেউ হতাহত না হলেও গাড়ি চলাচল প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এমআই/১৭২৪ ঘ.
bdnews24