সাভার, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক চাপায় ছাত্রী আহত হওয়ার ঘটনায় একটি পরিবহন কোম্পানির ছয়টি যাত্রীবাহী বাস আটকে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ছাত্ররা ক্ষতিপূরণ আদায় করেছে।
সাভারের নয়ারহাট এলাকায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শনিবার দুপুরে গাড়িগুলো আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে যায় তারা। ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে আশুলিয়া থানায় কলেজ কর্তৃপক্ষের এক বৈঠকে দুই লাখ টাকা দেওয়া হলে রাত ৮টার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি রেজিষ্ট্রার মীর মর্তুজা আলী বাবু ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা বুঝে নেন।
ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন বলেন, আশুলিয়া থানায় সন্ধ্যায় গণস্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। থানার ওসি সিরাজুল ইসলামসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ওখানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে নগদ দুই লাখ টাকা ডেপুটি রেজিষ্ট্রারের হাতে তুলে দেওয়ার পর আটক বাসগুলো ছাত্ররা ছেড়ে দেয় ছাত্ররা। একই সঙ্গে আশুলিয়া থানায় আটক দুর্ঘটনাকবলিত ট্রাকটিও পুলিশ ছেড়ে দিয়েছে।
এর আগে বাস আটকের প্রতিবাদে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে চলাচলকারী হানিফ এন্টারপ্রাইজের উত্তরবঙ্গগামী সকল যানবাহন বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।
নয়ারহাট এলাকায় গত সোমবার দুপুরে ট্রাক চাপায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ফিজিওথেরাপি বিভাগের
bdnews24