ঢাকা ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ায় বাড়িতে শুয়ে থাকার সময় সন্ত্রাসীদের গুলিতে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতের নাম হারুন অর রশীদ (৩৬)। দুই কন্যা সন্তানের জনক হারুন জুরাইন সেতু মার্কেটে একটি কাপড়ের দোকান চালাতেন।
শনিবার বিকাল সাড়ে ৩টায় দনিয়ার ইসলামবাগের চেয়ারম্যানবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের শ্যালক লিংকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের খাবারের পরে তার বোনের স্বামী হারুন বাসায় শুয়ে ছিলেন। এ সময় ২/৩জন যুবক বাসায় ঢুকে কাউকে কথা না বলার হুমকি দেয়। বাইরেও আরো কয়েকজন দাড়িয়ে ছিল। বাসার লোকজন চিৎকার করলে তারা কয়েকটি গুলি করে পালিয়ে যায়।
লিংকন জানান, হাসপাতালে নেওয়ার পর তার দুলাভাই মারা যান।
ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে না পারলেও লিংকনের ধারণা, যুবকদের উদ্দেশ্য ছিল ডাকাতি।
কদমতলী থানার ওসি আইয়ুব উর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ব শত্র"তার কারণেও এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কেন বা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে, সেটি আমরা তদন্ত করে দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৪৯ঘ.
bdnews24