২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১১টি দোকান পুড়ে গেছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাণিজ্য কেন্দ্র রহনপুর পুরাতন বাজারে বৃহস্পতিবার রাতে আগুন লেগে গুদামসহ ১১টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাণিজ্য কেন্দ্র রহনপুর পুরাতন বাজারে বৃহস্পতিবার রাতে আগুন লেগে গুদামসহ ১১টি দোকান পুড়ে গেছে। তবে হতাহতর কোনো ঘটনা ঘটেনি। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের ব্যবস্থাপক মাহবুব হক জানান, রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। তবে কার দোকান থেকে আগুন লাগে সেটা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি। মাহবুব হক জানান, আগুনে দুটি পাইকারি দোকান, দুটি গুদাম, দুটি প্রসাধনসামগ্রী, একটি কনফেকশনারিসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে জেলা সদর থেকে ফায়ার সাভির্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, প্রাথমিক হিসাবে আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫২ ঘ.