২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নিহত

রাজধানীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ওয়াসা রোডে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 08:29 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ওয়াসা রোডে এ ঘটনা ঘটে। নিহতের নাম দেলোয়ার হোসেন ওরফে গ্রিল দেলোয়ার (৩৫)। কদমতলী থানার ওসি মো. লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসা রোড দিয়ে যাবার সময় কিছু সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশ চ্যালেঞ্জ করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখানে পুরনো ঢাকার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন ওরফে গ্রিল দেলোয়ারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওসি বলেন, দেলোয়ার পুরনো ঢাকার শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী। তার নামে কয়েকটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। এদিকে শনিবার সকালে রাজধানীর মীরপুরের ১৩ নম্বর এলাকা থেকে রাজু (৪০) নামের এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মীরপুর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাজু (৪০) নামের স্থানীয় এক সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করে। কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.