সিরাজগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে মাসব্যাপী কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে মেলা উদ্ধোধন করেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এ মেলায় কৃষি ও শিল্প পণ্যসহ বিভিন্ন সামগ্রীর একশ'টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিদিন মেলায় থাকছে যাত্রা, সার্কাস, পুতুল নাচ, যাদু ও র্যাফেল ড্রসহ নানা আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাঙালি ঐতিহ্য রক্ষায় এ ধরনের মেলা আয়োজন গুরুত্বপূর্ণ। তবে ঐতিহ্যের কথা বলে যেন অপসংস্কৃতির চর্চা না হয় সেদিকেও নজর রাখতে হবে।
চেম্বার সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. হুমায়ন কবীর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মোশাররফ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24