ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি মন্ত্রণালয়ের সচিব এহসান উল ফাত্তাহকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ওই পদে নতুন দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল করা হয়।
তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন করে কাউকে সচিবের দায়িত্ব দেওয়া হয়নি। একইসঙ্গে গত ৩০ নভেম্বর অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়া বাণিজ্য সচিব ফিরোজ আহমেদের স্থলেও নতুন কাউকে নিয়োগ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24