২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস চাপায় ছাত্র নিহত

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত সোহেল (১২) ঢাকা উত্তরার একটি মাদ্রাসায় পড়তো। তার বাবার নাম মোহাম্মদ সিদ্দিক। কাওড়াকান্দি বিআইডব্লিউটিসির কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১ টার দিকে কাওড়াকান্দির ৩ নম্বর ঘাটে ঢাকামুখী মেঘনা পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পন্টুনের ওপর সোহেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর থানার ওসি মোহম্মদ আবদুল জলিল জানান, ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪১ ঘ.