চট্টগ্রাম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে উপকূলীয় এলাকায় গাছ কাটার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বুধবার দুপুরে নগরীতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
প্রেসক্লাব চত্বরে 'স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়নে নাগরিক মৈত্রী' (চ্যাপটা), জনউদ্যোগ এবং পিপলস ভয়েস এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশ থেকে উপকূলীয় সবুজ বেষ্টনি ধ্বংসকারী প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
এতে বক্তারা বলেন, গত কয়েকমাসে সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় অন্তত ২৫ হাজার গাছ কাটার সঙ্গে জড়িতদের কোনো শাস্তি হয়নি। ফলে দুর্বৃত্তরা নতুন করে আরও দেড় হাজার গাছ ধ্বংসের সাহস দেখিয়েছে। বারবার তারা সবুজ বেষ্টনি ধ্বংস করেও প্রশাসনের নির্লিপ্ততায় পার পেয়ে যাচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন চিকিৎসক একিউএম সিরাজুল ইসলাম, প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়
bdnews24