২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া একাই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো বিএনপির চেয়ারপারসন হতে চলেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 08:18 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো বিএনপির চেয়ারপারসন হতে চলেছেন খালেদা জিয়া। বুধবার দুপুর ১২টা পর্যন্ত শুধু তার নামেই মনোনয়নপত্র নেওয়া হয়েছে। বিকাল ৬টায় মনোনয়নপত্র জমার শেষ সময়। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বিকালে খালেদার মনোনয়নপত্রটি জমা দেওয়া হবে। বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই হবে। চেয়ারপারসন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে একটি মাত্র মনোনয়নপত্র জমা পড়লে বাছাইয়ের পর তা সঠিক হলে সেই প্রার্থীই নির্বাচিত হবেন। তা হলে ৪ তারিখ (ডিসেম্বর) বিকাল ৬টার পর আমরা ফলাফল দলের নির্বাচন কমিশনের কাছে জমা দেব।" তবে আনুষ্ঠানিকভাবে চেয়ারপারসন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে, বললেন নির্বাচন কমিশনের সদস্য সানাউল্লাহ মিয়া। চেয়ারপারসন নির্বাচনের জন্য বিচারপতি টিএইচ খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিএনপি। খালেদার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনাও এবছরের মাঝামাঝিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া ১৯৮৩ সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেন। ১৯৯৩ সালে চতুর্থ জাতীয় কাউন্সিলে খালেদা জিয়া দ্বিতীয় দফা বিনা প্রতিদ্বদ্বিন্দ্বতায় চেয়ারপারসন নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.