২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

ঈদের দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম)- ঈদের দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেসার উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপতি সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানসহ কূটনীতিক এবং ১১টায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এমআই/১৯২০ ঘ.