২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার

মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তিন কর্মকর্তা-কর্মচারীকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 07:04 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

মাদারীপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তিন কর্মকর্তা-কর্মচারীকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন খাদ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী খাদ্য পরিদর্শক মজিবুর রহমান ও চতুর্থ শ্রেণীর কর্মচারী অরূপ কুমার বাড়ৈ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল র‌্যাবের সহায়তায় বুধবার বিকালে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক মেজর শাহরিয়ার আলম আমিন বলেন, কমিশনের ছয় সদস্যের একটি দল বিকাল ৪টার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে আসে। এ সময় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহযোগিতায় ঘুষের ১৫ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাক্তন খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল ইসলামের পেনশনের কাগজপত্র ঢাকায় পাঠানোর নাম করে গ্রেপ্তারকৃতরা তার কাছে বিশ হাজার টাকা দাবি করেন। এর প্রেক্ষিতে আশরাফুল ইসলামের স্ত্রী বিলকিস বেগম দুদকে একটি লিখিত অভিযোগ দেন। এরপর দুদক ও র‌্যাব সদস্যরা বিলকিসকে দিয়ে টাকা দেওয়ার মাধ্যমে একটি ফাঁদ পাতেন। মাদারীপুর সদর থানার ওসি গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার চারজনকে থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.