২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএইচওজিএম সম্মেলনে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত দেশের সরকার প্রধানদের দ্বি-বার্ষিক শীর্ষ সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে বুধবার রাতে পোর্ট অব স্পেনের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত দেশের সরকার প্রধানদের দ্বি-বার্ষিক শীর্ষ সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে বুধবার রাতে পোর্ট অব স্পেনের উদ্দেশে রওয়ানা হয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা এমিরেটসের ৫৮৫ ফ্লাইটে বুধবার রাত ১০টা ১০ মিনিটে ত্রিনিদাদ ও টোব্যাগোর উদ্দেশে ঢাকা ছাড়েন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) নিপা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৫টার দিকে পোর্ট অব স্পেনে তাদের পৌঁছার কথা। দ্বীপ রাষ্ট্র ত্রিনিদাদ ও টোব্যাগোর রাজধানী পোর্ট অব স্পেনের সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ২৭ নভেম্বর ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ এ সম্মেলন উদ্বোধন করবেন। বিশ্বের ৫২টি দেশের সরকার প্রধানের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সুনির্দিষ্ট কিছু ইস্যু ও সা