রাজশাহী, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে পরীক্ষা নেওয়া হবে বলে বুধবার রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য প্রার্থীদের নামের তালিকা ও ক্রমিক নম্বর প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া রুয়েটের ওয়েব সাইট িি.িৎঁবঃ.ধপ.নফ -এও এই তালিকা পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষার একদিন আগে ২০ নভেম্বর (শুক্রবার) রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে আসন পরিকল্পনা জেনে নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.
bdnews24