সাভার, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে সোমবার এক শিক্ষার্থীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাদিয়া তাহরিমা (১৮) সিআরপির ফিজিওলজী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সিআরপি কর্তৃপক্ষ দাবি করেছে নকলের জন্য পরীক্ষা থেকে বহিষ্কারের লজ্জায় সাদিয়া আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের সদস্যরা বলছেন, কৌশলে হত্যার পর একে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দুদিনের জন্য প্রতিষ্ঠানটির নারী হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সিআরপি কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে নারী হোস্টেলের তৃতীয় তলার ৩২৭ নাম্বার কক্ষ থেকে সাদিয়ার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আজিজুল বলেন, "পরীক্ষায় নকল করার সময় ধরা পরায় সাদিয়াকে বহিস্কারের করা হয়। এ ক্ষোভে শরীরে কেরোসিন ঢেলে সে আগুন ধরিয়ে দেয়।"
সিআরপি'র নারী হোস্টেলের তত্ত্বাবধায়ক রুনু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সোমবার ফিজিওলজি পরীক্ষায় নকলের অভিযোগে হল থেকে বহিষ্কার হওয়ার ক্ষোভে সাদিয়া গায়ে আগুন ধরিয়ে আত
bdnews24