ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব খাদ্য নিরাপত্তা শীর্ষ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে 'স্বচ্ছ ও সমতাভিত্তিক' খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে এ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
শুধুমাত্র উৎপাদনই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না- এ কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, এ জন্য সবার কাছে, বিশেষ করে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা দরকার। এ কারণেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বচ্ছ ও সমতাভিত্তিক খাদ্য বিতরণ ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন বলে মত দেন তিনি।
হাসিনা বলেন, "আমি মনে করি, এই শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র খাদ্য নিরাপত্তা বিষয়ক কমিটি (সিএফএস) এর ক্ষমতায়নসহ খাদ্য নিরাপত্তার বিশ্ব ব্যবস্থাকে শক্তিশালী করার সুযোগ তৈরি করেছে।"
ঘোষণাপত্রে বিশ্ব খাদ্য সংস্থার অধীনে টেকসই কৃষি নীতিমালা, প্রযুক্তির বিনিময়, স্বল্পোন্নত দেশগুলোর জন্য স্বচ্ছ, সমতা ও অগ্রাধিকার ভিত্তিক খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্যনীতি রাখার জোর দাবি জানিয়ে তিনি বলেন, "আমি স্পষ্ট করে বলতে চাই, এই শীর্ষ সম্মেলনের ঘোষণা বাস্তবায়ন করতে যথেষ্ট অর্থের প্রয়োজন।
"বিশ্ব নেতাদের কাছে আমার জিজ্ঞাসা, উন্নত দেশগুলো যদি তাদের আর্থিক ধস ঠেকাতে হাজার কোটি ডলার ব্যয় করতে পারে, সেখানে ক্ষুধাপীড়িত লক্ষ লক্ষ মানুষের আহার যোগাতে তাদের কি কোনো দায়দায়িত্ব নেই?"
তবে স
bdnews24