২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছিনতাইয়ের অভিযোগে পুলিশসহ গ্রেপ্তার ৪

ছিনতাইয়ের অভিযোগে সিলেট নগরী থেকে সোমবার পুলিশ কনস্টেবলসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

সিলেট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের অভিযোগে সিলেট নগরী থেকে সোমবার পুলিশ কনস্টেবলসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- আলমাস আলী (৩১), মহসিন মিয়া (৩৬), সোহেল আহমদ (২৫) এবং জেলা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মো. হাবিব। সিলেট কোতোয়ালি থানার একটি ছিনতাই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৭ নভেম্বর ছিনতাইয়ের অভিযোগে সুন্দর আলী নামের এক ব্যবসায়ী এ মামলা করেন। দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক রঞ্জন সামন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার (৭ নভেম্বর) কয়েকজন ছিনতাইকারী নগরীর কালিঘাট এলাকা থেকে ব্যবসায়ী সুন্দর আলীকে অপহরণ করে মালনিছড়া চা বাগানে নিয়ে সবকিছু কেড়ে নেয়। ওইদিন সুন্দর আলী কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। সোমবার এ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ প্রথমে নগরীর কয়েকটি স্থান থেকে তিনজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে হাবিবকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.