২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদের জন্য নির্বাচন কমিশন গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় ও স্থানীয় কমান্ডের নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় ও স্থানীয় কমান্ডের নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। সোমবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়। অবসরপ্রাপ্ত সচিব মো. রশিদুল আলমকে প্রধান করে গঠিত নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত সচিব হীরালাল বালা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন সিদ্দিকী ও অবসরপ্রাপ্ত মেজর এম আবদুস সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৯৩৫ঘ.