নারায়ণগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ খেলা রক্ষায় শুক্রবার নারায়ণগঞ্জে কয়েকটি প্রতিযোগিতার আয়েজন করেছে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা।
এর মধ্যে ছিল গোল্লাছুট, বৌচি, দাড়িয়াবান্ধা, ফুলটোকা, দড়িলাফ ও এক্কাদোক্কা।
সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় গোল্লাছুটে রূপগঞ্জ, দাড়িয়াবান্ধায় সদর উপজেলা ও ফুল টোকায় নারায়ণগঞ্জ পৌর দল চ্যাম্পিয়ন হয়।
এতে অংশ নেয় নারায়ণগঞ্জ সদর, রূপগঞ্জ, বন্দর, সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলা দল ও নারায়ণগঞ্জ পৌর দলের তিন শ'রও বেশি স্কুলছাত্রী ।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভানেত্রী আয়েশা বেগম।
এতে বক্তারা ঐতিহ্যবাহী এসব খেলা টিকিয়ে রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আয়োজনের আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24