ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি ছিনতাই মামলায় দুই র্যাব সদস্যের জামিন নাকচ করে দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে র্যাব-৩ এর উপ পরিদর্শক মো. আজিজুল হক ও হাবিলদার রফিকুল ইসলামের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক এনএম বশিরউল্লাহ তা নাকচ করে দেন।
গত ৬ ও ১৩ সেপ্টেম্বর কমলাপুর ও মতিঝিলে ছিনতাইয়ের অভিযোগে মামলা দুটি করা হয়।
মতিঝিলের মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা মতিঝিলের আদমজি কোর্ট ভবনের সামনে থেকে একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির কর্মচারীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করেছেন।
অন্য মামলায় চট্টগ্রাম থেকে ঢাকায় আসা এক ব্যবসায়ীর কাছ থেকে তারা ৪৫ ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯৫৩ঘ.
bdnews24