২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজন ৫ দিনের রিমান্ডে

বান্দরবানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার পাঁচদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। জেলার বিচারিক হাকিম মোহাম্মদ ফারুকের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত পাঁচদিন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

বান্দরবান, অক্টোবর ২৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার পাঁচদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। জেলার বিচারিক হাকিম মোহাম্মদ ফারুকের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত পাঁচদিন মঞ্জুর করেন। মঙ্গলবার সকালে বান্দরবান সদরের দু'টি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আগের দিন এরা আরেকটি মামলায় জামিনে ছাড়া পেয়েছিলেন। তারা আবারও একত্রিত হয়ে নাশকতামূলক কাজের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এই চারজন হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি এলাকার মো. আফসার (৩৭), খুলনার শহিদুল ইসলাম (২৪), সাতক্ষীরার নুরুল আফসার (২৮) ও ঢাকার আশুলিয়ার আবুল বাসার (২১)। বান্দরবান সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য বিচারিক হাকিম আদালত থেকে তাদের পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের জারুলিয়া ছড়ি থেকে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করেছিল। ওই সময় জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছিলেন। এদের মধ্যে নাইক্ষ্যংছড়ির দোছড়ি এলাকার মো. আফসার আরএসও'র স্থানীয় নেতা। অন্য তিনজন আফসারের সঙ্গে অস্ত্র কেনা ও নাশকতামূলক কাজে জড়িত বলে পুলিশকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৫ ঘ.