২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হট্টগোল ও সংঘর্ষে মেলান্দহ বিএনপির সভা পণ্ড

জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা সোমবার তুমুল হট্টগোল ও সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। এসময় দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

জামালপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা সোমবার তুমুল হট্টগোল ও সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। এসময় দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। দলের দুই গ্র"পের এই সংঘর্ষে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কসহ ১০জন আহত হয়েছেন। মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল জানান, বিকেল ৫টায় তার সভাপতিত্বে কমিটির সভা শুরু হলে মেলান্দহ পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র দিদার পাশার সমর্থক বিএনপি নেতা আক্তারুজ্জামান সেলিমের নেতৃত্বে একদল বহিরাগত হট্টগোল শুরু করে। তারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রহিমকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানায়। এ সময় দু'পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে রফিকুল ইসলাম রহিমসহ ১০ জন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় দিদারের সমর্থকরা কার্যালয়ের আসবাব ভাঙচুর করে বলে মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন। তিনি বলেন, এই ঘটনায় সভা স্থগিত করা হয়। এটা ছিল আহ্বায়ক কমিটির প্রথম সভা। মেলান্দহ পৌর কমিটির আহ্বায়ক দিদার পাশা জানান, ত্যাগী নেতাদের বাদ দিয়ে এবং দল থেকে বহি