ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশ্লিষ্ট নানা নতুন প্রযুক্তি প্রদর্শনে ৭ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে তিন দিনব্যাপী দ্বিতীয় সিএনজি মেলা।
মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজকরা এ ব্যাপারে বিস্তারিত জানান।
আয়োজকরা বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে বড় সিলিন্ডারে করে খুচরা পর্যায়ে সিএনজি গ্যাস বিতরণ করা যাবে। এর ফলে রাজশাহী ও কক্সবাজারের মতো জেলায়ও ফিলিং স্টেশন করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন ও কনর্ভাসন মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন জানান, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ মেলায় ১৫টি দেশের সিএনজি সংশ্লিষ্ট ৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে সিলিন্ডার, ক
bdnews24