ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রচণ্ড তাপ আর ধোঁয়ার কারণে তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
রোববার সকাল থেকে তিনতলা গুদামটি থেকে শুধু ধোঁয়া বের হতে দেখা গেলেও আগুনের শিখা দেখতে পাননি কেউই। ভবনের ভেতরেও শুধু ধোঁয়া বলে জানিয়েছেন দমকল কর্মীরা।
দমকল সদর দপ্তরের ডুবুরি আবুল খায়ের অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মাস্ক পরে একাধিকবার ভেতরে গেছেন।
অগ্নিনির্বাপণে সাহসিকতার্পূর্ণ কর্মকাণ্ডের জন্য একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ দমকলকর্মী ভেতর থেকে বেরিয়ে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভেতরে প্রচণ্ড ধোঁয়া আর তাপ। অক্সিজেন মাস্ক থাকার কারণে ধোঁয়া থেকে বাঁচা গেলেও তাপ নিরোধক পোশাক পরেও বেশি ভেতরে ঢোকা যাচ্ছে না।"
পুরো গুদামের নিচ থেকে ছাদ পর্যন্ত কাগজ স্তূপ করে রাখা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, "দু' স্তূপের
মধ্যে ফাঁকও খুবই কম। এর ফলে ভেতরে ঢুকে পানি দিয়ে কোনও লাভ হচ্ছে না। পানি ফিরে আমার গায়েই লাগছে।"
আরেক দমকল কর্মী জীবন মিয়া বলেন, "ভেতরে এতোই তাপ যে, একটি পানি ছেটানো যন্ত্র স্থাপনের জন্য ভেতরের মেঝেতে হাঁটু গেড়ে বসতেই আমার হাঁটুতে ছ্যাকা লেগেছে। প্রচণ্ড উত্তপ্ত মেঝেতে হাত পর্যন্ত দেওয়া যাচ্ছে না।"
নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দলের প্রধান লেফটেন্যান্ট কমান্ডার শহীদুল ইসলাম দুপুর ২টার দিকে ভবনের ভেতর থেকে বেরিয়ে এসে জানান, প্রচণ্ড ধোঁয়া আর তাপের কারণে বেশি ভেতরে যাওয়া যাচ্ছে না। প্রচুর পানি দিয়ে ঠাণ্ডা রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখন যে অবস্থা তাতে ভবনের দেওয়াল ভেঙে স্তূপ না সরিয়ে আগুন নেভানো যাবে না।
দমকল বিভাগের মহাপরিচালক বিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ফলে আমাদের আগুন নেভাতে সমস্যা হচ্ছে।"
গুদামে যেভাবে বই রাখার কথা সেভাবে বই রাখা হয়নি দাবি করে এটাকেও আগুন নেভানোর ক্ষেত্রে অন্তরায় হিসেবে চিহ্নিত করেন তিনি।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, "বিল্ডিং কোডের কথা উঠেছে, এটা হতে পারে। কারণ, ভবনটি অনেক আগের তৈরি।"
এদিকে আগুন নেভাতে বড় ও আধুনিকযন্ত্রগুলো বিশেষ কোনও কাজে আসেনি। দমকলের
bdnews24