২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রসফায়ার' সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ: খালেকুজ্জামান

'ক্রসফায়ারে' বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহবায়ক খালেকুজ্জামান ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

নোয়াখালী, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ক্রসফায়ারে' বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহবায়ক খালেকুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, "সরকার একদিকে আইনের শাসনের কথা বলছে, অন্যদিকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে মানুষকে হত্যা করছে। একদিকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলছে, অন্যদিকে কালো টাকা সাদা করার নামে লুটেরাদের অবৈধ টাকার বৈধতা দিচ্ছে।" রোববার সন্ধ্যায় নোয়াখালী টাউন হলে জেলা বাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খালেকুজ্জামান এই কথা বলেন। তিনি আরও বলেন, "সরকার বিদেশিদের কাছে দেশের তেল, গ্যাসসহ জাতীয় সম্পদ তুলে দেওয়ার চক্রান্ত করছে। কিন্তু দেশের মানুষ কিছুতেই সরকারের সেই চক্রান্ত সফল হতে দেবে না।" জেলা বাসদ নেতা মতিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আ ন ম জাহের উদ্দিন, দলিলেরর রহমান দুলাল, সাইফুর রহমান তপন, তারেকেশ্বর নান্টু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.