২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূর মৃত্যু, শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

শ্বশুড় বাড়ির লোকজনের নির্যাতনে সাভারে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রোজিনা আক্তার (২৩) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বুদিরপাড়া এলাকার নিজাম উদ্দিনের মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সাভার, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্বশুড় বাড়ির লোকজনের নির্যাতনে সাভারে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রোজিনা আক্তার (২৩) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বুদিরপাড়া এলাকার নিজাম উদ্দিনের মেয়ে। এ ঘটনায় রোজিনার বাবা আশুলিয়া থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, রোজিনার শাশুড়ি মহেলা বেগম, দেবর রহমান বেপারী, তার স্ত্রী মিনু আক্তার, দেবর ইসমাইল হোসেন, বাহার উদ্দিন ও ননদ শাহনাজ বেগম। এরা সবাই এখন পলাতক। মামলার অভিযোগে বলা হয়, গত বছর সাভারের শিমুলিয়া ইউনিয়নের নোহাটি এলাকার আনু বেপারীর ছেলে আলী হোসেনের সঙ্গে রোজিনার বিয়ে হয়। এর সপ্তাহখানেক পর আলী হোসেন প্রবাসে (দুবাই) চলে যান। বিদেশ থেকে আলী হোসেন টাকা-পয়সা পাঠান স্ত্রীর ব্যাংক হিসাবে। রোজিনার শাশুড়ি-দেবর-ননদরা ওই টাকা দাবি করলে রোজিনা না দেওয়ায় তাকে তারা প্রায়ই নির্যাতন করত। মঙ্গলবার রাতে শাশুড়ি, ননদ, দেবর ও জা'র নির্যাতনের এক পর্যায়ে রোজিনার মৃত্যু হয়। তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মুরাদ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.