২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পালিত হয়েছে। সকালে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও দোয়া করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নড়াইল, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার পালিত হয়েছে। সকালে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও দোয়া করা হয়। শিল্পী সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশন মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় শিশুস্বর্গে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যক্ষ মুন্সী হাফিজুর রহমান, অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ। সুলতানের মৃত্যুবাষিকী উপলক্ষে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে শিশুদের জন্য চিত্রা নদীতে নৌকা ভ্রমণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। দুপুর ২টার দিকে গোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, শৈলেন্দ্র নাথ সাহা, খবির উদ্দিন আহম্মেদ, সাইফুল হাসান মিলন, আসাদুজ্জান প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১০ ঘ.