২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি এবং তার এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড, অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম এ নূর এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নীলফামারী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি এবং তার এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড, অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম এ নূর এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের আনোয়ারুল ইসলামের ছেলে মন্টু রহমানের সঙ্গে পটুয়াখালী জেলার খেয়াগাড়ি এলাকার আবদুল গণি মৃধার মেয়ে জাহানারা বেগমের বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে ২০০৭ সালের ১৮ এপ্রিল রাতে মন্টু ক্ষিপ্ত হয়ে তার বন্ধু সাদেকিনকে সঙ্গে নিয়ে স্ত্রী জাহানারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন সকালে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের চৌকিদার হামিদুল ইসলাম ভুট্টা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে চৌকিদার হামিদুল ইসলাম বাদী হয়ে সংশি