২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সাবেক সাংসদের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

পাবনা-২ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ একেএম সেলিম রেজা হাবিবের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা হয়েছে। পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন বিএনপি'র সুজানগর উপজেলা কমিটি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

পাবনা, অক্টৈাবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা-২ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ একেএম সেলিম রেজা হাবিবের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা হয়েছে। পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন বিএনপি'র সুজানগর উপজেলা কমিটি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ। মামলার এজাহারে বলা হয়, গত সংসদ নির্বাচনের সময় মোহাম্মদ আলী জিন্নাহ'র কাছ থেকে সেলিম রেজা হাবিব পাঁচ লাখ টাকা ধার নেন। এ টাকা পরিশোধের জন্য হাবিব গত ১৫ ফেব্র"য়ারি তারিখে সোনালী ব্যাংক, পাবনা প্রধান শাখার অনুকুলে একটি চেক দেন জিন্নাহকে। কিন্তু হাবিবের ওই হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এ ব্যাপারে সেলিম রেজা হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত নির্বাচনের সময় অনেকের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন। আবার ফেরতও দিয়েছেন। এ বিষয়টি তিনি এখনও জানেন না বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.