২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ব্র্যাক স্কুলের ৩০ শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের শ্যামপুর ব্র্যাক স্কুলের শিক্ষিকাসহ সব ছাত্র-ছাত্রী বৃহস্পতিবার সকালে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর কয়েকজন সুস্থ হয়। বাকিরা জামালপুর জেনারেল হাসপাতাল এবং নান্দিনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

জামালপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের শ্যামপুর ব্র্যাক স্কুলের শিক্ষিকাসহ সব ছাত্র-ছাত্রী বৃহস্পতিবার সকালে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর কয়েকজন সুস্থ হয়। বাকিরা জামালপুর জেনারেল হাসপাতাল এবং নান্দিনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে রয়েছে জোনাকী (৯), সৌরভ (৯), কাজল (৮), বৃষ্টি (৮), নাজমুল (৯), মুন্না (৮), সঞ্জীব (৮), হুসনে আরা (৮) ও স্বর্ণা (৮) এবং নান্দিনা জেনারেল হাসপাতালে আছে পান্না (১০), কাঞ্চন (৯), রনী (৮), মঞ্জিল (৮), সিয়াম (১০), সোহেল (১১) এবং শিক্ষিকা সুফিয়া বেগম (৪০)। ব্র্যাক স্কুলের অসুস্থ শিক্ষিকা সুফিয়া বেগম জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র সৌরভ শৌচাগার থেকে ফিরে হঠাৎ প্রচণ্ড জ্বর এবং মাথা ও পেটের ব্যাথায় জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তিনি নিজে এবং স্কুলের প্রায় সকল ছাত্র-ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। সুফিয়া জানান, স্কুলে মোট ৩৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩০ জনই উপস্থিত ছিল। অসুস্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে ১৫ জন বাড়ি ফিরলেও হাসপাতালে ভর্তি রয়েছে আরও ১৫ জন এবং তিনি নিজে। নান্দিনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. নূরুল হুদা জানান, দুপুরে তাদের হাসপাতালে ব্র্যাক স্কুলের শিক্ষিকাসহ ৩০ জন অসুস্থ ছাত্র-ছাত্রীকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ৯ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং শিক্ষিকা সুফিয়াসহ ৭ জনকে নান্দিনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসানুল ইসলাম শিশির জানান, শিশুদের শরীরে প্রচণ্ড জ্বরের পাশাপাশি পেট, মাথা ও শরীরে ব্যাথা রয়েছে। অপুষ্টির কারণে বা খাদ্যে বিষক্রিয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.