২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ থেকে পালিয়ে আসা জঙ্গিদের তালিকা নেই পুলিশের কাছে

ঢাকা মহানগর পুলিশের কাছে বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা জঙ্গি সংগঠনের সদস্যদের কোন তালিকা নেই বলে জানিয়েছেন পুলিশ কমিশনার একেএম শহীদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা মহানগর পুলিশের কাছে বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা জঙ্গি সংগঠনের সদস্যদের কোন তালিকা নেই বলে জানিয়েছেন পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। বুধবার রাজারবাগ পুলিশ লাইন টেলিকম মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এরআগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তা করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।" ওদিকে রাজধানীর পল্লবী এলাকা থেকে সোমবার গভীররাতে অমল দাস নামে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা করা হয়। তার বাড়ি আসামে। ভারত বা বাংলাদেশের কোনও পাসপোর্ট পাওয়া যায়নি তার কাছে। অবৈধভাবে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন বলে পুলিশ জানিয়েছে। স