২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে বাস চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে বুধবার দুপুরে মিনিবাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে বুধবার দুপুরে মিনিবাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত নাইমা (৬) উপজেলার চর সৈয়দপুর এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে চর সৈয়দপুর হাজী আলী হোসেন বেপারী আলিম মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। এই ঘটনার পর ওই মাদ্রাসার শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে আড়াইঘন্টা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা চারটি বাস ভাংচুর করে। যানবাহন চলাচল বন্ধ হয়ে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, দুপুর ১২টায় নাইমা তার বড় ভাই একই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মাসুম বিল্লালের সঙ্গে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী একটি মিনিবাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় নেমে ভাংচুর শুরু করে। মাদ্রাসা থেকে বেঞ্চ এনে রাস্তায় ফেলে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনার জন্য দায়ী বাস চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর আড়াইটায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল শুরু হয়েছে। বাসসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে। চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.