২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামালউদ্দিন ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত

সরকার মুহাম্মদ কামালউদ্দিনকে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত করেছে। ছয় বছরেরও বেশী সময় পর তিনি হলেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে সামরিক অভিযান শুরুর পর বাগদাদে বাংলাদেশ মিশন বন্ধ করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার মুহাম্মদ কামালউদ্দিনকে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত করেছে। ছয় বছরেরও বেশী সময় পর তিনি হলেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে সামরিক অভিযান শুরুর পর বাগদাদে বাংলাদেশ মিশন বন্ধ করে দেওয়া হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ইরাক যুদ্ধের সময় সেদেশের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে প্রায় সব দেশ বাগদাদে তাদের কূটনৈতিক মিশন বন্ধ করে দেয়। ইরাক হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এ বছরের গোড়ার দিকে একটি সরকারি প্রতিনিধিদল নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বাগদাদ সফরে যায়। ওই প্রতিনিধিদলের সুপারিশের ভিত্তিতে বাগদাদে বাংলাদেশ মিশন আবার চালুর সিদ্ধান্ত নেয় সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, ওই সরকারি প্রতিনিধিদল এই মত দেয় যে যুদ্ধবিধ্বস্ত ইরাকে বাংলাদেশ শ্রমিক পাঠাতে পারে। কারণ, ইরাক পুনর্গঠনে দেশটির বিপুল জনশক্তি প্রয়োজন। তারা আরও জানায় যে, ইরাকে সহিংসতার মাত্রা ধীরে ধীরে কমে এসেছে। বিবৃতিতে বলা হয়, পেশাদার কূটনীতিক মুহাম্মদ কামালউদ্দিন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে