২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ঝড়ে ৩ শতাধিক ঘর বিধস্ত

রংপুরের কাউনিয়া উপজেলায় বুধবার সকালে ঝড়ে তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। সকাল ১১টার দিকে কুর্শা ইউনিয়নের তিনটি গ্রামের ওপর দিয়ে ঝড় (টর্নেডো) বয়ে যায় বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

রংপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া উপজেলায় বুধবার সকালে ঝড়ে তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। সকাল ১১টার দিকে কুর্শা ইউনিয়নের তিনটি গ্রামের ওপর দিয়ে ঝড় (টর্নেডো) বয়ে যায় বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝড়ে একটি বাজারসহ তিন গ্রামের ৩ শতাধিক ঘর-বাড়ি ও দোকানপাট বিধস্ত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন।" ঝড়ে বৈদ্যুতিক খুুঁটিসহ কয়েকশ গাছপালা উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- গোপাল, বিষ্ণপুর ও কুর্শা। ইউপি চেয়ারম্যান মহির জানান, ঝড়ে ঘরচাপা পড়ে ৩৫ জন আহত হয়েছে। এর মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঝড়ের ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন উদ্যোগ নিয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল দুর্গম এলাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২৬ ঘ.