২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সোয়েটার কারখানা কর্মকর্তাকে মারধর

মজুরি বৃদ্ধির দাবিতে সৃষ্ট ঘটনায় মঙ্গলবার সাভারের জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ছয় কর্মকর্তাকে মারধর করেছে শ্রমিকরা। পলমল গ্র"পের এই প্রতিষ্ঠানের নাম 'সাফা সোয়েটার'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

সাভার, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে সৃষ্ট ঘটনায় মঙ্গলবার সাভারের জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ছয় কর্মকর্তাকে মারধর করেছে শ্রমিকরা। পলমল গ্র"পের এই প্রতিষ্ঠানের নাম 'সাফা সোয়েটার'। পরে পুলিশ এসে আহত কারখানা ব্যবস্থাপক আব্দুর রশিদ মাওলা, সহকারী ব্যবস্থাপক আলমগীর রহমান, কমপ্লাইনস ম্যানেজার হুমায়ুন রহমান, উৎপাদন ব্যবস্থাপক মোস্তফা কামাল, নিটিং ইনর্চাজ আলমগীর হোসেন ও নিরাপত্তা প্রহরী আনছার আলীকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠান। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুরের পর কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে। তবে বুধবার থেকে কারখানা চালু থাকবে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইলিয়াছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানাটির শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানালে ওই কর্মকর্তারা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নিটিং শাখার শতাধিক শ্রমিক কর্মকর্তাদের লাঠিসোটা দিয়ে এবং কিল-ঘুষি মেরে আহত করে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানায়, কারখানার ব্যবস্থাপকের কাছে মজুরি বৃদ্ধির দাবি জানালে তিনিসহ অন্য কর্মকর্তারা শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে। এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক আব্দুর রশিদ মাওলার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.