রংপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাড়ে ১৩ কোটি টাকার কাজের দরপত্র জমা দিতে গিয়ে সোমবার এক আওয়ামী লীগ নেতা লাঞ্ছিত হয়েছেন।
এ ঘটনার পর পাউবো কার্যালয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ পাহারায় অন্যরা দরপত্র জমা দেন।
লাঞ্ছিত ওই ঠিকাদার রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাহীনুর রহমান সোহেল এ ঘটনার বিচার দাবি করে পাউবোর নির্বাহী প্রকৌশলী এবং জেলা আওয়ামী লীগ আহ্বায়ক আবুল মনসুর আহম্মেদের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে আওয়ামী লীগ নেতা সোহেল জানান, পাউবোর গাইবান্ধা ডিভিশনের অধীনে যমুনা নদী শাসনে স্পার নির্মানে সাড়ে ১৩ কোটি টাকার দরপত্র দাখিল করার জন্য দুপুর ১২ টার দিকে তিনি রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যান। এ সময় যুবলীগ নামধারী কয়েকজন সন্ত্রাসী তাকে দরপত্র দাখিল করতে বাধা দেয়। এ নিয়ে তাদের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি ও পরে হাতাহাতি হয়।
যুবলীগ নামধারী সন্ত্রাসীরা তাকে লাঞ্ছিত করেছে অভিযোগ করে সোহেল জানান, দরপত্র বাক্স দখল করে রাখায় প্রথমে অন্যান্য ঠিকাদাররা দরপত্র দাখিল করতে পারেনি। তবে পরে পুলিশের সহায়তায় তিনিসহ অন্য ঠিকাদাররা দরপত্র দাখিল করেন।
পাউবোর রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঠিকাদাররা দরপত্র দাখিল করতে গেলে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে। তবে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে ঠিকাদাররা নির্বিঘে
bdnews24