২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে স্বর্ণের দোকানের কর্মচারী খুন

রাজধানীর লালবাগের একটি স্বর্ণের দোকান থেকে শনিবার সকালে ওই দোকানের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবুল কাশেম (৩০)। দোকানের কিছু লুট না হওয়ায় পুলিশ ধারণা করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগের একটি স্বর্ণের দোকান থেকে শনিবার সকালে ওই দোকানের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবুল কাশেম (৩০)। দোকানের কিছু লুট না হওয়ায় পুলিশ ধারণা করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিউ পল্টন লেনে নিউ মমতা জুয়েলার্স থেকে সকালে কাশেমের লাশ উদ্ধার করা হয়।" মাথার আঘাতের কারণে কাশেমের মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, "পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। কারণ দোকানের দরজা ভাঙা ছিল না। কোনও জিনিস লুটও হয়নি।" এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/এমআই/১৪৩০ ঘ.