চাঁদপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডিম ছাড়তে আসা ইলিশ এবং ইলিশের পোনা রক্ষার উদ্দেশ্যে আগামী ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উপকূলীয় সাত জেলায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
জেলাগুলো হল- ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার। গত কয়েক বছর ধরে এই নিয়মটি চালু রেখেছে মৎস্য অধিদপ্তর।
মৎস্য গবেষণা ইন্সটিটিউট চাঁদপুর কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, ডিমওয়ালা ইলিশ নিধনের মাধ্যমে যাতে প্রজনন বাধাগ্রস্ত না হয় সেজন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয় প্রতিবছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24