নারায়ণগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা না পেয়ে পোশাক কারখানার মালিককে মারধর করার অভিযোগে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরী এলাকা থেকে শুক্রবার দুপুরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম তোফাজ্জল হোসেন ওরফে তোফা। তিনি পোশাক কারখানার ঝুট ব্যবসায়ী।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে বিসিক শিল্পনগরীর আল সুরেশ্বরী নিটওয়্যার কারখানার মালিক আমির হোসেনের কাছে মোফাজ্জল হোসেন মোফা ও তার ভাই তোফাজ্জল হোসেন ওরফে তোফাসহ কয়েকজন এক লাখ টাকা চাঁদা দাবি করে।
আমির হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে ঝুট মোফা ও তোফা তাকে মারধর করে। পরে পুলিশ তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে গার্মেন্টস মালিক আমির হোসেন বাদী হয়ে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩১ ঘ.
bdnews24