২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে নানা অনিয়ম খতিয়ে দেখতে রিভিউ কমিটি করেছে সরকার

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বদলি, অবসর ও পদোন্নতির ক্ষেত্রে নানা অনিয়ম খতিয়ে দেখতে একটি রিভিউ কমিটি গঠন করেছে সরকার। ৬ সদস্যের এ রিভিউ কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদকে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা জানুয়ারী ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বদলি, অবসর ও পদোন্নতির ক্ষেত্রে নানা অনিয়ম খতিয়ে দেখতে একটি রিভিউ কমিটি গঠন করেছে সরকার। ৬ সদস্যের এ রিভিউ কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদকে । বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। কমিটিতে সাবেক সচিব এম আজিজুর রহমান, অর্থ বিভাগ, আইন, স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন করে কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে ওই কমিটি । ওই প্রজ্ঞাপনে বলা হয়, "২০০১ সালের ১৮ জুলাই থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত প্রশাসনের ক্যাডার ও নন-কাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া, পদোন্নতি থেকে বঞ্চিত করা বা ওএসডি করে রাখার মতো অনিয়ম ঘটেছে বলে সরকার লক্ষ্য করেছে। এসব অনিয়ম সনাক্ত ও যথাযথ প্রতিবিধানের জন্য এই রিভিউ কমিটি গঠন করা হয়েছে। কমিটি এসব অনিয়মের প্রতিবিধানের জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে। যেসব কর্মকর্তা ট্রাইব্যুনাল বা উচ্চতর আদালতে মামলা বা আপীল করেছেন এবং পক্ষে রায় পেয়েছেন, সেসব রায়ের বাস্তবায়ন সম্পর্কিত বিষয়গুলোও কমিটি পর্যালোচনা করবে।" কমিটিকে সার্বিক সহযোগিতা করবে সংস্থাপন মন্ত্রণালয় । এছাড়া সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং স্বায়ত্বশাসিত সংস্থা কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দেবে। প্রসঙ্গত, বিসিএস প্রশাসন ক্যাডারের শতাধিক কর্মকর্তাসহ বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডারের বিপুল সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছিল বিগত জোট সরকার। পাশাপাশি জোট সরকারের পুরো মেয়াদেই সাড়ে তিন শ' থেকে পাচ শ' কর্মকর্তাকে ওএসডি ( বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হয়। এরমধ্যে কোন কোন কর্মকর্তা কয়েক বছর ওএসডি থাকার পর স্বাভাবিক অবসরে চলে যান। এছাড়া প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন উলে